রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি মামলায় গত বুধবার আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীর আলম।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে কারাগারে ফিরিয়ে আনা হয়। তবে রোববার ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরে তার মৃত্যু হয়।
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}