আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিএনপি। সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনি পর চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তবে দল চাইলে প্রার্থী তালিকা যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবং বাকি আসনগুলোর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে তারেক রহমান ও ঠাকুরগাও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন, সেনানিবাস) মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) মোঃ আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) মোঃ আবদুল গফুর ভূইয়া, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মোঃ কামরুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পরবর্তী সময়ে বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা যায় বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}