Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাঁচ নেতা

২৯

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ১৮তম এই সংস্করণে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান পেয়েছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা।

শীর্ষস্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রকাশকদের ব্যাখ্যায়, তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব বিবেচনায় তাঁদের যৌথভাবে প্রথম স্থানে রাখা হয়েছে।

যৌথভাবে পাঁচজনকে প্রথম স্থানে রাখায় তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান নেই। চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। এরপর পঞ্চম স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ষষ্ঠ স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন রয়েছেন।

তবে শীর্ষ দশের তালিকা নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে ইসলামি পণ্ডিতদের অবস্থান উল্লেখ করা হলেও মূল প্রকাশনার শীর্ষ ৫০-এর ক্রমের সঙ্গে সেগুলোর অমিল রয়েছে। মূল তালিকায় সপ্তম স্থানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, অষ্টম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, নবম স্থানে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এবং দশম স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নাম রয়েছে।

প্রকাশনার আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিভাগে পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ইয়েমেনের দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব এবং শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহর নাম রয়েছে। তবে এই বিভাগে তাঁদের অবস্থান সামগ্রিক শীর্ষ ৫০-এর ধারাবাহিক র‍্যাঙ্কিং নয়।

শীর্ষ ৫০-এর বাইরে বিভিন্ন বিভাগেও বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদলাতুল উলামার চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার ইসলামি পণ্ডিত হাবিব লুতফি বিন ইয়াহিয়া ৩১তম স্থানে রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবারের সংস্করণে গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণেও এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের দুই মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাও এবারের প্রকাশনায় স্থান পেয়েছেন। নারী অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে তাঁরা তালিকাভুক্ত হয়েছেন।

প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এ ক্ষেত্রে সামাজিক সূচক, জনমত, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং ব্যক্তিদের দীর্ঘমেয়াদি অবদান গুরুত্ব পায়। তালিকায় প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়; বাকি ৪৫০ জনকে বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তাঁদের আলাদা ক্রমিক অবস্থান দেওয়া হয় না।

প্রকাশকেরা স্পষ্ট করেছেন, তালিকায় কারও নাম থাকা মানে তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাবের পরিমাপ হিসেবেই এই তালিকা তৈরি করা হয়েছে।

সূত্র: দ্য মুসলিম ৫০০, ইসলামঅনওয়েব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১

ঢাবিতে মাস্টার্স স্কলারশিপ ও নতুন কোর্স চালুর উদ্যোগ নিতে চায় এডিবি

২

পশ্চিম তীরে ১১ নতুন বসতি, যুক্ত হবে ৮৯৫টি আবাসন ইউনিট

৩

পাকিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ১৬, প্রাণ গেল ২ সেনার

৪

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাঁচ নেতা

৫

ইলেকট্রিক গাড়ি কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

৬

“আমি ঠিক হলে নেতাকর্মীরা ঠিক হবে না কেন?” দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি হুইপ নিজানের

৭

মাঠে হারের হতাশা, রাফিনিয়া ও কোচের লাল কার্ডে উত্তপ্ত ব্রাজিল

৮

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরায়েলে টিকে যেতে পারে উগ্র ডানপন্থি নীতি

৯

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইরান

১০

ইরানে হামলার সম্ভাবনা নিয়ে আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

১১

হিরোকে পেছনে ফেলে শীর্ষে হোন্ডা, টানা চার মাস ধরে বাজারে এগিয়ে

১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

১৩

বক্সায় স্থানান্তরের পর বাঘিনীর তিন ভ্রূণ নষ্ট, প্রশ্ন পুনর্বাসন নিয়ে

১৪

নেতানিয়াহুর বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ আইজেনকোটের

১৫

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

১৬

মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা

১৭

আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু

১৮

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

১৯

ঢাবিতে যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ, ব্যক্তি ও গাড়িতে তল্লাশির নির্দেশ

২০