আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫১ জন

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি
গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিলো অস্ট্রেলিয়ার দুই রাজ্য | ছবি: সংগৃহীত
৩৩৩

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার দুইটি রাজ্য—ভিক্টোরিয়া ও তাসমানিয়া—গণপরিবহনে ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়। এ পরিস্থিতির প্রভাব পড়েছে বিভিন্ন দেশে, যার মধ্যে অস্ট্রেলিয়াও রয়েছে।

এ অবস্থায় জ্বালানির ব্যবহার কমাতে এবং নাগরিকদের স্বস্তি দিতে ভিক্টোরিয়া সরকার এক মাসের জন্য গণপরিবহনের ভাড়া সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণায় বলা হয়েছে, ৩১ মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত ট্রাম, ট্রেন, বাস এবং আঞ্চলিক ভি/লাইন সেবায় কোনো ভাড়া দিতে হবে না।

অন্যদিকে, তাসমানিয়া সরকারও একই ধরনের উদ্যোগ নিয়েছে। রাজ্যটির প্রিমিয়ার জেরেমি রকলিফ জানিয়েছেন, ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ডেরওয়েন্ট নদীতে চলাচলকারী ফেরিতে ভাড়া ছাড়াই যাতায়াত করা যাবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির চাহিদা কমানো এবং জনগণের ব্যয় হ্রাস করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্য, যেমন নিউ সাউথ ওয়েলস বা পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারগুলো জানিয়েছে, এই ভাড়া মওকুফ সাময়িক ব্যবস্থা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০