বিনোদন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচেতনতার প্রতীক সানি লিওন

সানি লিওন I ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবনের নানা কারণে বহুবার সংবাদ শিরোনামে এসেছেন। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রার চমক নিয়ে আসে। রূপসী সাজ বা গ্ল্যামারের চেয়ে বরং ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে মুহূর্তেই দর্শক ও অতিথিদের চোখে ধরা পড়েন তিনি।

ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি মিনি ওভারস্কার্ট পরে র‍্যাম্পে প্রবেশ করেছিলেন সানি। মঞ্চে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি ওভারস্কার্টটি সরিয়ে দেন এবং পুরোপুরি ক্রিস্টাল দ্বারা তৈরি রূপালি পোশাকে ধরা দেন। কিন্তু চমক সেখানে শেষ হয়নি—স্কার্টে ঝুলছিল সারি সারি কনডমের প্যাকেট। দর্শকরা একেবারে স্তম্ভিত।

কিন্তু কেন কনডমকে ফ্যাশনের অংশ বানালেন সানি? জানা গেছে, এটি শুধুই পাবলিসিটির জন্য নয়। তিনি ফ্যাশনকে সচেতনতার সঙ্গে যুক্ত করতে চেয়েছেন। ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসে, এই বিশেষ পোশাকে তিনি দর্শক ও অনুরাগীদের কাছে এইচআইভি ও এইডস প্রতিরোধে কনডোম ব্যবহারের গুরুত্বের বার্তা পৌঁছে দেন। জাঁকজমক ও আধুনিকতার মধ্যে নিরাপত্তার গুরুত্ব ভুলে যাওয়া যাবে না—এই বার্তাই তিনি দেন।

সানিকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত “ব্যাডাস রবি কুমার” সিনেমায়, যা পরিচালনা করেছেন কিথ গোমস। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেকে। এছাড়াও তার পরিচিত কিছু সিনেমা হলো—জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), এবং তেরা ইন্তেজার (২০১৭)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

১০

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

১১

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

১২

শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: আটক ১

১৪

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

১৫

সাভার বিরুলিয়াতে ছিল গোলাপের রাজ্য,আজ সেই উর্বর জমিতে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন

১৬

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

১৭

রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৮

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

১৯

রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি

২০