অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোজ্যতেলের দাম ইচ্ছামতো বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

একতরফাভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকেন, আমরা দৃশ্যমান ব্যবস্থা নেব। আমাদের হাতে যে আইনসঙ্গত পদক্ষেপের সুযোগ আছে, তা সম্পূর্ণভাবে প্রয়োগ করা হবে।”

বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার সে বিষয়ে আগে থেকে জানত না। এর আগে দাম বাড়ানোর প্রস্তাব দিলে সরকার তা মেনে নেয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। বর্তমানে প্রায় আড়াই মাস আগের দামে তেল বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, নিয়ন্ত্রণ রয়েছে এবং সেই নিয়ন্ত্রণ কতটা কার্যকর, তা সরকারের পদক্ষেপেই স্পষ্ট হবে।

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান সময় সংবাদকে বলেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে, যা আইনবহির্ভূত। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া বাজার তদারকি শিথিল হওয়ায় দ্রুত মনিটরিং বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের খুচরা দাম বেড়েছে লিটারে ৯ টাকা। নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, যা আগে ছিল ৯২২ টাকা। একইভাবে বোতলজাত প্রতি লিটারের দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

১০

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

১১

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

১২

শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: আটক ১

১৪

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

১৫

সাভার বিরুলিয়াতে ছিল গোলাপের রাজ্য,আজ সেই উর্বর জমিতে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন

১৬

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

১৭

রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৮

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

১৯

রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি

২০