অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার খোঁজখবর নিয়ে বেরিয়ে কী জানালেন জামায়াত আমির

জামায়াত আমির। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি খালেদা জিয়ার চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

হাসপাতাল থেকে বের হয়ে জামায়াত আমির বলেন, “ম্যাডাম বর্তমানে গুরুতর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার ডায়ালাইসিস চলছে। কাছ থেকে দেখে এলাম—তিনি গভীর সংকটের মধ্যেও লড়াই করে যাচ্ছেন। আমরা আশা করি, সুস্থ হয়ে তিনি আবারও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।”
তিনি আরও জানান, খালেদা জিয়াকে দেখতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

এর আগে রাত ৯টার দিকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি আইএসপিআর নিশ্চিত করেছে।

গত রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তিনি সিসিইউতে পর্যবেক্ষণে আছেন।

এ সময় লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। হাসপাতালের পাশে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

১০

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

১১

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

১২

শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: আটক ১

১৪

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

১৫

সাভার বিরুলিয়াতে ছিল গোলাপের রাজ্য,আজ সেই উর্বর জমিতে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন

১৬

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

১৭

রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৮

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

১৯

রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি

২০