রিপোর্ট বাংলাদেশ~~
১১ মে ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে কারফিউয়ে সুনামগঞ্জের ১২ কিঃমিঃ সীমান্তে বিজিবি সতর্ক

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা, পেকপাড়া বাগান বাড়ি (১২ কিলোমিটার) সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান।

ভারতে গত শুক্রবার রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করায় বাংলাদেশের সুনামগঞ্জ সীমান্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় বিএসএফ এর দুই নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত এলাকায় কারফিউ জারি করায় সিলেট ৪৮ ব্যাটেলিয়নের সঙ্গে সুনামগঞ্জের এলাকার মধ্যে ১২ কিলোমিটার (৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় মধ্যে)পড়েছে। এই ১২ কিলোমিটার দোয়ারা বাজার সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও কোন ভাবেই ভারতে অবৈধ ভাবে প্রবেশ করতে না পারে সে কারনে জেলার সীমান্ত এলাকার সকল বাসিন্দাদের সর্তক করা হয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, এই সীমান্ত এলাকায় কোন স্থানে কাঁটাতারের বেড়াও নেই। এ সুযোগে ভারতীয় চিনি,পেয়াজ,মসলা, চকলেট, কসমেটিকস, মাদকসহ ভারতীয় মালামাল আসে। আর ভারতে যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ,সুপারীসহ নানা দেশীয় পণ্য। অনেক চেষ্টা করেও বিজিবি এই চোরাচালান ঠেকাতে পারছে না। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় পুশইন হচ্ছে। বাংলাদেশে পুশইন করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দোয়ারাবাজার সীমান্ত এলাকার বাঁশতলা, পেকপাড়া ও বাগান বাড়ী এলাকা ভারতের কারপিউ এর মধ্যে পড়েছে। এখন কবে নাগাদ শিথিল হবে তা বলা যাচ্ছে না।

 

তাই এ উপজেলার ১২ কিলোমিটার সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা,সচেতনতা কার্যক্রম ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: আটক ১

১১

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

১২

সাভার বিরুলিয়াতে ছিল গোলাপের রাজ্য,আজ সেই উর্বর জমিতে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন

১৩

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

১৪

রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৫

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

১৬

রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি

১৭

না ফেরার দেশে চলে গেলেন,শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির কর্মী নূর- ইসলাম বদ্দী

১৮

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার অভিযুক্ত

১৯

সৌদিতে ঝড়-সহ বৃষ্টিপাত ও বন্যার সতর্কতা জারি

২০