আব্দুল্লাহ আল মানছুর
১ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফের বিরুদ্ধে মিছিল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানহানির জন্য স্বৈরাচারের দোসর এবং কুচক্রি মহল তার পদত্যাগের জন্য মিছিল করেছে। যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর শাখার কোনো সদস্যের সম্পৃক্ততা নেই এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে এই নেক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেন। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।তারা আরও বলেন, কুমিল্লার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন, এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বলিষ্ঠ নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এছাড়া আরও বলেন, আপনাদের মনে থাকার কথা “লংমার্চ টু ঢাকা” এর কথা যেখানে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত ছিলো।

“৬ তারিখ নয় ৫ তারিখেই হবে লংমার্চ টু ঢাকা”। এই ঘোষণাটি দিয়েছিল আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া।আমরা সবাই বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় দল, মত, ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে যে অভ্যুত্থানের নতুন বাংলাদেশ হয়েছে। তার ধারাবাহিকতায় সকলের সহযোগিতা পাব।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোঃ সাকিব হোসাইন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সিনিয়র সংগঠক বিল্লাল হোসেনসহ আরও অনেকে।এদিকে, গতকাল রাতে ৯ টায় মুরাদনগর উপজেলার জেলা পরিষদ মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর শাখার আহ্বায়ক মোঃ ওবায়দুল হক সিদ্দিকী, সদস্য সচিব আল মামুন ও মুখ্য সংগঠক আসিফ সরকার।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ এক হয়ে কায়কোবাদ সাহেব নিজের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে আসেন।উল্লেখ্য, গতকাল বুধবার বেলা তিনটার দিকে কুমিল্লা মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি এ উপজেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

১০

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

১১

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

১২

শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: আটক ১

১৪

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

১৫

সাভার বিরুলিয়াতে ছিল গোলাপের রাজ্য,আজ সেই উর্বর জমিতে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন

১৬

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

১৭

রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৮

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

১৯

রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি

২০