রিপোর্ট বাংলাদেশ
৭ এপ্রিল ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় দেড় বছরে এতিম হয়েছে প্রায় ৪০ হাজার শিশু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় বছর ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময়ে ৫০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। এতে করে উপত্যকাটির হাজার হাজার শিশু বাবা-মা হারিয়ে এতিম হয়ে গেছে।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার জানিয়েছে, গাজায় ৩৯ হাজার ৩৮৪ শিশু এতিম হয়েছে।

যার মধ্যে ১৭ হাজার শিশুর বাবা-মা উভয়কে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিশু দিবসের প্রাক্কালে গাজার এমন ভয়াবহ তথ্য জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো।

গত জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। কিন্তু দখলদাররা চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাস শুরুর পর গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে।

এমনকি মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরেও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিল তারা। নতুন করে চালানো হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেকে। দখলদাররা ভারী সরঞ্জাম প্রবেশ করতে না দেওয়ায় ধ্বংসস্তূপের নিচে থাকা এসব মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
আলজাজিরা জানিয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবারই ৬২ জনকে হত্যা করেছে ইসরায়েল। মাজেদ ওবায়েদ নামে গাজা সিটির এক বাসিন্দা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সকালে ইসরায়েলি হামলায় চারতলা একটি ভবন ধসে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

রামপালে মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে

১০

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

১১

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

১২

শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: আটক ১

১৪

সৎ ছেলের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

১৫

সাভার বিরুলিয়াতে ছিল গোলাপের রাজ্য,আজ সেই উর্বর জমিতে অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন

১৬

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

১৭

রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

১৮

বিএনপি রাষ্ট ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে- মফিকুল হাসান তৃপ্তি

১৯

রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি

২০