বিশেষ প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

সিরাজগঞ্জে উদযাপিত হলো “আইএইচটি রাজশাহী-৯৬ ব্যাচ পুনর্মিলনী-২৫”

১১৮

আজ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, সিরাজগঞ্জের ম্যাটসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “আইএইচটি রাজশাহী-৯৬ ব্যাচ পুনর্মিলনী-২৫”। এই পুনর্মিলনী অনুষ্ঠানটির আয়োজন করেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মিলনায়তনে অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রথম পরিচিতি পর্বের সঞ্চালনা করেন আয়োজক কমিটির প্রধান হুমায়ূন কবীরের বড় মেয়ে হুমায়রা কবীর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হুমায়ূন কবীরের ছোট মেয়ে হিমি। কবিতা আবৃত্তি করেন সিরাজগঞ্জ ম্যাটসের টিউটর তরিকুল ইসলামের মেয়ে তাকির, সাথে তরিকুল ইসলাম নিজেও একটি কবিতা আবৃত্তি করেন। এছাড়া সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী সবুজ, আর কৌতুক উপস্থাপন করেন হুমায়ূন ও মাজেদুল।

নাচ, গান, কবিতা ও কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক অনন্য বিনোদনের আয়োজন করেছেন। সকালবেলায় সবার জন্য পরিবেশিত গরম খিচুড়ি ও ডিমের রসনা সকলের মন জয় করে নেয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা শীতকে উপেক্ষা করে বন্ধুত্বের অমলিন স্পর্শ পাওয়ার আশায় উপস্থিত হন। খাগড়াছড়ি, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী, বগুড়া, রংপুর, শেরপুর, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, মাদারীপুর, বাগেরহাটসহ দেশের নানা জেলা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানিক পোশাক হিসেবে অংশগ্রহণকারীরা হালকা সবুজ রঙের পাঞ্জাবি ও শাড়ি পরেছিলেন, যা পুরো মিলনমেলাকে এক সুন্দর রঙের সুষম দৃশ্যে রূপান্তরিত করেছে।

দুপুরের খাবারে গরম পোলাও ভাত, পাঁচমিশ্রিত তরকারি, চিকেন রোস্ট ও সুস্বাদু খাসির মাংসের সঙ্গে সিরাজগঞ্জের বিখ্যাত দই পরিবেশন করা হয়। খাওয়ার পর প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম অতিথিদের জন্য একটি করে বই ও একটি গেঞ্জি উপহার হিসেবে প্রদান করেন, যা অনুষ্ঠানের আনন্দ আরও বৃদ্ধি করে।

পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন রংপুরের রেজাউল ইসলাম, গাইবান্ধার মাজেদুল ও ফিরোজ কবির, সৈয়দপুরের লিটন, সিরাজগঞ্জের হুমায়ূন, তরিকুল, রবিউল, ইদ্রিস আলী ও বিপ্লব, টাঙ্গাইলের আলমগীর ও জাহাঙ্গীর, যশোরের আব্দুর রশীদ, পাবনার মতিউল ও শহিদুল, নোয়াখালীর টি আলম, বাগেরহাটের জুলেখা ও তৃপ্তি দেবনাথ, মাদারীপুরের সুলেখা, দিনাজপুরের নাসরিন প্রমুখ প্রাক্তন শিক্ষার্থীরা।

অনেক প্রাক্তন শিক্ষার্থী আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে পরিচিতি পর্ব শেষ করেন। এদিন সকলের মধ্যকার একটাই আকাঙ্ক্ষা—সময় শেষ হোক, কিন্তু বন্ধুত্ব অটুট ও অমলিন থেকে যাক। এই মিলন যেন চিরকাল স্মরণীয় হয়ে থাকে সবার হৃদয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ ও সূর্যমুখীর প্রতিনিধিকে জরিমানা

বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে ভোট প্রার্থনায় ব্যস্ত অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী সংঘর্ষ হাফিজ–জাহিদ–মিজানুরে জমে উঠেছে ভোটের যুদ্ধ

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

১০

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

১১

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১২

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

১৩

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

১৪

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

১৫

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

১৬

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

১৭

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১৮

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১৯

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০