অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

পুতিনকে হত্যার চেষ্টার ঘটনা, আগেই সতর্ক করেছিলেন রাষ্ট্রপ্রধান

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
১২৫

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার বহু আগেই পুতিনকে ঘিরে সম্ভাব্য হত্যাচেষ্টার আশঙ্কার কথা জানিয়েছিলেন প্রতিবেশী এক দেশের রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আগে তিনি পুতিনকে সম্ভাব্য প্রাণনাশের হুমকি সম্পর্কে সতর্ক করেছিলেন। সম্প্রতি নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ ওঠার পর এই বক্তব্য দেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দাবি, ২৮ ও ২৯ ডিসেম্বর রাতে পুতিনের বাসভবনের দিকে ৯১টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো ধরনের ক্ষতি হয়নি। ইউক্রেন এই অভিযোগ নাকচ করেছে।

আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনগুলোর গতিপথের মানচিত্র এবং ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এটি ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত এবং সুপরিকল্পিত হামলা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুকাশেঙ্কো বলেন, ব্রিকস সম্মেলনের ঠিক আগে পুতিনের সঙ্গে তার একটি একান্ত বৈঠক হয়েছিল। সেই আলোচনায় তিনি জানান, পশ্চিমা সূত্র থেকে বেলারুশের গোয়েন্দারা আলাপচারিতা ও গুজবের পর্যায়ে এমন তথ্য পেয়েছিল, যেখানে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনার ইঙ্গিত ছিল।

তিনি আরও বলেন, সে সময় ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় পুতিনকে বিদেশ সফর সীমিত করার পরামর্শ দেন তিনি। তবে পুতিন তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি এবং মন্তব্য করেছিলেন—তার বিরোধীরা এতটা উগ্র নয়।

সাম্প্রতিক ঘটনাগুলো উল্লেখ করে লুকাশেঙ্কো বলেন, এগুলো তার আগের আশঙ্কাকে আরও শক্তিশালী করেছে। তার মতে, পশ্চিমা বিশ্ব ভালোভাবেই জানে—পুতিন ক্ষমতাচ্যুত হলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। তাই বিষয়টি অবহেলার সুযোগ নেই। তিনি বলেন, এই কারণেই এখন প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ ও সূর্যমুখীর প্রতিনিধিকে জরিমানা

বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে ভোট প্রার্থনায় ব্যস্ত অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী সংঘর্ষ হাফিজ–জাহিদ–মিজানুরে জমে উঠেছে ভোটের যুদ্ধ

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

১০

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

১১

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১২

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

১৩

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

১৪

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

১৫

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

১৬

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

১৭

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১৮

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১৯

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০