আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর – ৩ মেলান্দহ – মাদারগঞ্জ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়ায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তারতাপাড়া আছাদের মোড় থেকে এই গণমিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন
বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান খান। মিছিলটি তারতাপাড়া লিজুর মোড়,জামাই বাজার ও সকাল বাজার প্রদক্ষিণ করে পুনরায় আছাদের মোড়ে এসে শেষ হয়। মিছিলে ধানের শীষ প্রতীক ও মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে নেচে গেয়ে বিভিন্ন স্লোগান দেন সমর্থকরা। গণমিছিলে উপস্থিত ছিলেন বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ,
ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাট্টু,ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাকির হোসেন চতুর আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক গোলাম রব্বানী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবুল হাসান রাজিব,এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা
বালিজুড়ী ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক শরিফ উদ্দিন, তাঁতীদলের ১ম যুগ্ম আহ্বায়ক রমিজ,এই এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন আহমেদ,জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ মানবাধিকার বিষয়ক আতিকুর রহমান আকাশ,বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান নাইস,বিএনপি নেতা,এম ডি শিমুল,প্রভাষক রাশেদ,দুদু মন্ডল,রবিউল,রফিক,বাচ্চু,জহরুল আকন্দ,সাবেক মেম্বার
আলাউদ্দিন,জমিদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন