মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক

১৪৬

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামে একজন নিহত হয়েছেন। অদ্য ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক এর শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়। নিহত আবু বক্কর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইল এর ছেলে এবং ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশন‌ এর শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন । পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুর সাড়ে বারোটার দিকে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে আবু বক্কর। এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ২:৩০ মিনিট সময় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান বলেন,বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

রাজৈরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তারেক জিয়ার প্রতিশ্রুতি বিমানবন্দর মেডিকেল ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

মাদারগঞ্জে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে শুভগাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

আশুলিয়ার লাশ পোড়ানো মামলা: রায় পূর্ণবিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

গোপালগঞ্জে কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

১০

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম

১১

মাদারগঞ্জের তারতাপাড়ায় মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

১২

কাজ শেষে বাসায় ফেরা হলো না ইউপি সচিব তোজাম্মেলের

১৩

সাভারের তেঁতুলঝোড়া কলেজে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

১৫

গোপালগঞ্জ-১ আসনে ‘কারাবন্দী’ বনাম ‘মাঠের প্রার্থীর’ চতুর্মুখী লড়াইয়ের আভাস

১৬

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

১৭

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

১৮

কয়রা/পাইকগাছায় জমে উঠছে বিএনপি-জামায়াতের লড়াই

১৯

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

২০