অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১ জন

জেলেনস্কি বড়দিনে পুতিনের মৃত্যুর ইচ্ছা প্রকাশ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত
৯৫

বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে কড়া বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ক্রিসমাসের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া যতই নির্যাতন চালাক না কেন, ইউক্রেনীয়দের মনোবল, পারস্পরিক আস্থা ও ঐক্য ভাঙতে পারবে না।

পুতিনের নাম উল্লেখ না করে তিনি বলেন, “আজ আমরা সবাই একটি অভিন্ন স্বপ্ন ভাগ করে নিচ্ছি এবং আমাদের একটাই কামনা—‘সে ধ্বংস হোক’।” অনেক বিশ্লেষকের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি রুশ নেতৃত্বের প্রতিই ইঙ্গিত করেছেন।

বার্তায় শান্তির প্রসঙ্গ তুলে ধরে জেলেনস্কি বলেন, প্রার্থনার সময় ইউক্রেনবাসী শুধু তাৎক্ষণিক মুক্তি নয়, স্থায়ী শান্তিও কামনা করে। তিনি জানান, শান্তির জন্য ইউক্রেন লড়াই করছে, প্রার্থনা করছে এবং সেই শান্তি পাওয়ার অধিকার তাদের আছে।

ক্রিসমাস বার্তায় তিনি আরও বলেন, উৎসবের ঠিক আগমুহূর্তেই রাশিয়া আবারও তাদের প্রকৃত চেহারা দেখিয়েছে। ব্যাপক গোলাবর্ষণ, শত শত শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কিনঝাল হামলার মাধ্যমে ইউক্রেনের ওপর আঘাত হানা হয়েছে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেলেনস্কি যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ২০ দফা শান্তি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ইউক্রেন পূর্বাঞ্চলের শিল্প এলাকা থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে, তবে এর শর্ত হলো—রাশিয়াকেও একইভাবে সেনা সরাতে হবে এবং অঞ্চলটি আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরস্ত্রীকৃত এলাকায় রূপান্তর করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ ও সূর্যমুখীর প্রতিনিধিকে জরিমানা

বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে ভোট প্রার্থনায় ব্যস্ত অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী সংঘর্ষ হাফিজ–জাহিদ–মিজানুরে জমে উঠেছে ভোটের যুদ্ধ

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

১০

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

১১

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১২

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

১৩

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

১৪

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

১৫

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

১৬

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

১৭

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১৮

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১৯

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০